Thursday, 17 March 2016

আহারে বাহারে

আহা কি আনন্দ আহারে বাহারে"🎼
গুনগুন শুনে মরমচন্দ্র প্রশ্ন করে😳
মরম: আজ দেখি উদরকুমার বড় খোশ মেজাজে😱😱
উদর: সকাল থেকে সুবাস আসে ঐ বুঝি লুচি ভাজে smile emoticon smile emoticon
মরম:সাথে নিশ্চই আলুর দম
উদর: ঠিক বলেছো একদম
মরম: তবে শুনি কি আছে শেষ পাতে
উদর:গরম জিলিপি হাতে হাতে
মরম: সাব্বাশ👏
উদর: এ তো সবে প্রাতঃরাশ
মরম: আরো কিছু আছে নাকি😉
উদর: মধ্যাহ্নটাই পুরো বাকি😂
মরম: শুনি কি আছে তাতে😳😳
উদর: গরম ঘি সাদা ভাতে🍚
মরম: আর
উদর: পাতলা ঝোল কচি পাঠার grin emoticon
মরম: এই নাহলে উদর কুমার
উদর: পুর্তি আমার ফুর্তি তোমার

No comments:

Post a Comment