Thursday, 17 March 2016

হৃদয় হরন

অপূর্ব মুগ্ধকরন
সুদর্শন হৃদয়হরন
সঙ্গে তার অমন গান
ভরিয়ে দেয় মন প্রান
💻💽🎥😀😍

নারী দিবস

পুরো খালি বাড়ী , ঘুম থেকে উঠে একটু হকচকিয়ে গিয়েছিল,
"কোথায় গেল সব" ভাবতে ভাবতে স্নান সেরে এল তমসা…
তৈরি হয়ে খাবার টেবিলে আসতেই জলখাবার ও আপিসের টিফিন, যাবতীয় সকল কাজ হাতের সামনে
খেয়ে গাড়ী তে উঠতেই "নারী দি বস" এক সঙ্গে বলে উঠল শ্বশুর, স্বামী আর দুটো ছোট্ট ছেলে… smile emoticon smile emoticon

ছেলেবেলাটা

শঙ্খ ধ্বনী , ধূপ আর নকুল দানা মেশানো মিষ্টি একটা গন্ধ…
তেলেভাজা সহজোগে মুড়ি আর ডিডি বাংলায় জন্মভূমি


হঠাৎ

 "তবু মনে রেখো" গেয়ে উঠল ছেলেবেলাটা smile emoticon smile emoticon

ক্যানভাসের উপহার

ধানের খেত, দিগন্ত বিস্তৃত সবুজ , ছোট্ট কুঁড়ে , আকাশময় ছড়িয়ে থাকা সূর্যাস্তের কমলা রঙ…… অপূর্ব মন মুগ্ধ দৃশ্য রোজ সকালেই খানিক্ষন চায়ের কাপ হাতে তাকিয়ে দেখেন শহরের ধনী ব্যক্তিটি

"ক্যানভাসের উপহার" রোজ সকালে লেন্স মুছতে মুছতে নিজেকেই বলে রঞ্জন

আহারে বাহারে

আহা কি আনন্দ আহারে বাহারে"🎼
গুনগুন শুনে মরমচন্দ্র প্রশ্ন করে😳
মরম: আজ দেখি উদরকুমার বড় খোশ মেজাজে😱😱
উদর: সকাল থেকে সুবাস আসে ঐ বুঝি লুচি ভাজে smile emoticon smile emoticon
মরম:সাথে নিশ্চই আলুর দম
উদর: ঠিক বলেছো একদম
মরম: তবে শুনি কি আছে শেষ পাতে
উদর:গরম জিলিপি হাতে হাতে
মরম: সাব্বাশ👏
উদর: এ তো সবে প্রাতঃরাশ
মরম: আরো কিছু আছে নাকি😉
উদর: মধ্যাহ্নটাই পুরো বাকি😂
মরম: শুনি কি আছে তাতে😳😳
উদর: গরম ঘি সাদা ভাতে🍚
মরম: আর
উদর: পাতলা ঝোল কচি পাঠার grin emoticon
মরম: এই নাহলে উদর কুমার
উদর: পুর্তি আমার ফুর্তি তোমার

সমুদ্র

কখনো শান্ত শীতল , কখনো উচ্ছল
সেই তুমিই দামাল , কখনো থাকো ব্যস্ত

"যখন মিলিব তোমারে , ভুলিব সমস্ত" ঢেউয়ের তালে বলল সমুদ্র