আজ রবিবার, তারিখ টা বিশেষ উল্লেখযোগ্য কিছু নয় তবে লিখতে বড় ইচ্ছে হল।ভেবে রাখিনি কিছুই, কাজের জায়গায় আছি ,প্রথম বলা চলে না লক্ষী পুজার পর দিন এখানে আসা , একটি শিক্ষা মূলক সংস্থা , হঠাৎ করেই হাতে এসে গেল যোগ দেওয়ার অফারটা।এই নিয়ে হয়ত সপ্তাহ তিনেক হবে রবিবার আমার মত একজন আলসে মানুষ ও আসছে কাজে।গ্রীষের দুপুর হলেও নাহয় অসুবিধা নেই সকালে একটু কষ্ট করে অফিসে ঢুকে পরলেই ব্যাস্ । কিন্তু এ হল যাকে বলে হেমন্ত কাল , শীতের একবারে দোর গোরায়, কোলকাতায় ঠাণ্ডা বলতে বড় জোর সপ্তাহ দুয়েক কিন্তু আমেজটাই যেন আলসেমির জন্য যথেষ্ট। বাড়ীতে থাকলে হয়ত সকাল থেকে চলত "আজ সকালের আম্নত্রন" থেকে "গুড মর্নিং আকাশ" এ গানে মজে থাকা তারপর জলখাবার নিয়ে খানিক হুজ্জুত , তারও পরে আজ অবশ্য টি ভি ছেড়ে দিতে হত, বাবা বাড়িতে আর টি ভিতে খেলা আর পায় কে!!! আমার নাহয় থাকত লাল কাভারে মোরা নুক বুকে সিনেমা... ঠিক সিনেমা নয় জি বাংলা অরিজিনাল্সের "অন্য বসন্ত" আর দুপুরে খাওয়ার পর তারই শেষ ভাগ দেখতে দেখতে ঘুম।। এই আনন্দটা বাড়ী থেকে এই সময়টায় আর কোথাও নেই ।তবে ভাগ্যের দোষ দেব না কখনোই দিই না, এই যদি আমি বড় কোম্পানি তে অনেক টাকার জন্য যেতাম তবে থাকতে হত বাড়ীর থেকে অনেক দূরে কোথাও, আপন মানুষদের থেকে, অনেক খানি দূরে, চাইলেই চট করে বাড়ী আসার উপায় থাকত না ঠিক অন্যান্য বন্ধদের মত, ওরা একদিকে আনন্দে আছে ঠিকই কিন্তু বাড়ীর বিকল্প শুধুই বাড়ী। জানি বাইরে থাকলে বাড়ীর প্রতি আকর্ষন বাড়ে , সবার কাছে আদর ও বাড়ে, তবে সকলের মধ্যে থাকার আনন্দটা কোথাও নেই,চাকুরি সুত্রে বাইরেই যেতে হবে এ আমার আজও ইচ্ছা বিরুদ্ধ, সঙ্গে থাকলে টান অনুভব করা যায়না বা আদর কমে যায় এমন অনুভুতি আমার কখনো হয়নি,আর হবেও না এই বিশ্বাস চির অটুট বেঁচে থাকবে আমার মধ্যে ও চারিপাশে।
No comments:
Post a Comment