Friday, 20 November 2015

লুকোচুরি

স্বপ্ন গুলো গা ছুঁয়ে ভেসে যায়
নতুন করে সাজিয়ে নি
আবার ভেঙ্গে গড়তে গিয়ে অস্থির
কেউ এসে ধাপ্পা দিয়ে আবার দিল ভেঙ্গে
তুই আমি বা তুমি কোনও ভাবেই 
জোড়াতে অক্ষম 
শুধু খেলাটাই সাথী
খেলতে ভালোবাসি আজও
নতুন ছেড়ে পুরাতন 
পুরনোর গায়ে নতুন লাগিয়ে 
ভেবেনি ওটাই আমার
একদিন খেলা ছেড়ে বাইরে হব
যাবি যাবো যাবে সবই থামবে
আসলে আমি যে খেলোয়াড়
লুকোচুরি তে দিন কাটাই।।


আহ্বান

সবারে করি আহ্বান
লেখ "প্রানের কথা" লেখ গান।
পরিবে সকলে ভরিবে প্রান
বাড়াও হাত সবে হও আগুয়ান
এই আর্জি রাখি তোমাদের কাছে
মার্জনা চাহিয়া রাখি ভুল হয় পাছে!!!




Sunday, 15 November 2015

আমার রবিবার!!

আজ রবিবার, তারিখ টা বিশেষ উল্লেখযোগ্য কিছু নয় তবে লিখতে বড় ইচ্ছে হল।ভেবে রাখিনি কিছুই, কাজের জায়গায় আছি ,প্রথম বলা চলে না লক্ষী পুজার পর দিন এখানে আসা , একটি শিক্ষা মূলক সংস্থা , হঠাৎ করেই হাতে এসে গেল যোগ দেওয়ার অফারটা।এই নিয়ে হয়ত সপ্তাহ তিনেক হবে রবিবার আমার মত একজন আলসে মানুষ ও আসছে কাজে।গ্রীষের দুপুর হলেও নাহয় অসুবিধা নেই সকালে একটু কষ্ট করে অফিসে ঢুকে পরলেই ব্যাস্‌ । কিন্তু এ হল যাকে বলে হেমন্ত কাল , শীতের একবারে দোর গোরায়, কোলকাতায় ঠাণ্ডা বলতে বড় জোর সপ্তাহ দুয়েক কিন্তু আমেজটাই যেন আলসেমির জন্য যথেষ্ট। বাড়ীতে থাকলে হয়ত সকাল থেকে চলত "আজ সকালের আম্নত্রন" থেকে "গুড মর্নিং আকাশ" এ গানে মজে থাকা তারপর জলখাবার নিয়ে খানিক হুজ্জুত , তারও পরে আজ অবশ্য টি ভি ছেড়ে দিতে হত, বাবা বাড়িতে আর টি ভিতে খেলা আর পায় কে!!! আমার নাহয় থাকত লাল কাভারে মোরা নুক বুকে সিনেমা... ঠিক সিনেমা নয় জি বাংলা অরিজিনাল্‌সের "অন্য বসন্ত" আর দুপুরে খাওয়ার পর তারই শেষ ভাগ দেখতে দেখতে ঘুম।। এই আনন্দটা বাড়ী থেকে এই সময়টায় আর কোথাও নেই ।তবে ভাগ্যের দোষ দেব না কখনোই দিই না, এই যদি আমি বড় কোম্পানি তে অনেক টাকার জন্য যেতাম তবে থাকতে হত বাড়ীর থেকে অনেক দূরে কোথাও, আপন মানুষদের থেকে, অনেক খানি দূরে, চাইলেই চট করে বাড়ী আসার উপায় থাকত না ঠিক অন্যান্য বন্ধদের মত, ওরা একদিকে আনন্দে আছে ঠিকই কিন্তু বাড়ীর বিকল্প শুধুই বাড়ী। জানি বাইরে থাকলে বাড়ীর প্রতি আকর্ষন বাড়ে , সবার কাছে আদর ও বাড়ে, তবে সকলের মধ্যে থাকার আনন্দটা কোথাও নেই,চাকুরি সুত্রে বাইরেই যেতে হবে এ আমার আজও ইচ্ছা বিরুদ্ধ, সঙ্গে থাকলে টান অনুভব করা যায়না বা আদর কমে যায় এমন অনুভুতি আমার কখনো হয়নি,আর হবেও না এই বিশ্বাস চির অটুট বেঁচে থাকবে আমার মধ্যে ও চারিপাশে। 


Saturday, 14 November 2015

Mojar Smriti

Purono Smritir Holud pata
Jeno mojar kande toiri gatha
Sesob kotha bose mora kori jokhn smaran
Mone hoy keu segulo koreche lukiye horon
Skul jawata amr kachey chilo ek porbo
Sei bondhu pawar karon ekhn kori gorbo
Chottobelae montessorite ami e dwitiyo meye
Paath korechi ANNADA r "FORING BABUR BIYE"
Maer kotha,"jasne chade ekhn dupur bela
Kotha theke ese bhoote marbe naki thela
Bolchi ami dis na kan sunchs nako kotha
Bujhbi tokhn thela kheye hobe jokhn byatha"
Rakhyosirani thakto bose mathe oath pete
Ball ante gelei naki asbe chibie khete
Esob o nitam mene kortam boro biswas
Sarolyo dekhe maera nito sukher niswas
SISHU r ABOLTABOL e katlo balyo kal
Kharap lage jokhn dekhi e juger haal
Sujog pelei bose sobe cartoon TV khule
Chorar boi bhuleo era nayna haate tule
Maera bole pora e sob bakite shomoy nosto
Emon kotha sunle mone hoy bejay kosto
Majhe majhe ichey kore sejugei jai fire
Jei shomoy Neel KOMOL ra thakto moder ghire!!!