Monday, 13 March 2017

অন্তিম সূর্য

অস্তগামী সূর্যের রূপ যদি দেখ তবে
অন্তিম শুধু দুঃখ শোকের তা ভুলতে হবে
অপূর্ব এক রক্তিম আভা আকাশখানি ছেয়ে
হলদে কমলা যেন তুলির টানে পরছে বেয়ে বেয়ে
তারই উপর খেজুর পাতা করছে হাওয়ায় খেলা
আকাশ পানে চলছে দেখ নানা রঙের মেলা!!

Sunday, 12 March 2017

আকাশে জলে

আকাশে জলে মিশেছে দেখ এক সরল রেখা
তারই মোহে আজ এই কয়েক প্যংক্তি লেখা
এ যেন প্রকৃতির  অদ্ভুত   সুন্দর সৃষ্টি
চাহিয়া থাকিলে মোদের সরেনা কভু দৃষ্টি
জোৎস্না রাতে এই সৃষ্টির  মাধুর্য্য বৃদ্ধি ঘটে
কেহ করে ক্যামেরা বন্দি কেহ ধরে পটে
আমি প্রথম ছবিই তুলি,তুলি ধরি ঘরে
এই সকল সুন্দর কভু মন হতে না সরে